পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৭:০৬:৩৫
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এরই অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ স্মারক প্রদর্শনী। অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মানবতাবিরোধী অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের আর দেশে ফেরার সুযোগ নেই।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে উপদেষ্টা বলেন, ডিসেম্বর সামনে রেখে বিদেশে অবস্থানরত পলাতক স্বৈরাচার দেশে ফেরার বিষয়ে নানা কথা বলছে। কিন্তু মানবতাবিরোধী অপরাধ ও অতীতের কর্মকাণ্ডের কারণে তাদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এসব ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের সামনে বারবার তুলে ধরতে হবে। জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে সেই সময়ের বাস্তব চিত্র সংরক্ষণ করা হবে, যাতে মানুষ অতীতের ঘটনাগুলো ভুলে না যায়।

একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে নতুন পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, সব শহীদের স্মারককে সমান গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে।

এ জন্য জাদুঘরের অন্তত দুটি কক্ষে ঘূর্ণায়মান প্রদর্শনীর ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। প্রতি ১৫ দিন অথবা এক মাস পরপর বিভিন্ন শহীদের স্মারক প্রদর্শনের মাধ্যমে সব পরিবারের সংগ্রহ করা স্মৃতিচিহ্ন দেখার সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি জাদুঘরের পরিসর ও ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, জুলাই গণঅভ্যুত্থান এবং এর আগের দেড় দশকের রাজনৈতিক ইতিহাস সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। শহীদদের পরিবারের কাছ থেকে স্মৃতিচিহ্ন সংগ্রহের আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মারক পাওয়া গেছে।

তিনি বলেন, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে জায়গার সীমাবদ্ধতার কারণে বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক প্রদর্শিত হচ্ছে। অথচ সংগ্রহে রয়েছে প্রায় দেড় থেকে দুই হাজার স্মৃতিচিহ্ন। এসব স্মারক সাধারণ মানুষ ও শহীদ পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দিতেই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রদর্শনীর মাধ্যমে আন্দোলনের স্মৃতি, শহীদদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর