দর্শনার্থী ও খামারিদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব ড. মো. জুবায়দুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রদর্শনী ও মেলার সময়সূচি সংশোধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও উৎপাদিত পণ্য সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অন্যান্য অংশীজনদের অংশগ্রহণ আরও বিস্তৃত করাও সময় বাড়ানোর অন্যতম উদ্দেশ্য।
এর ফলে আগ্রহী দর্শনার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মেলা ঘুরে দেখার জন্য অতিরিক্ত এক দিন সময় পাবেন।
সদ্য সংবাদ/এজে