স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে ইসহাক বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মোহাম্মদ ইসহাক সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন ইসহাক সরকার। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় ইসহাক সরকারের বিরুদ্ধে ৩৬৫টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ১১টিতে তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার