স্ত্রীর আয়-সম্পদ বেশি মান্নার, নেই কোন মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চেয়ে তার স্ত্রী গৃহিণী মেহের নিগারের আয় ও সম্পদ বেশি। এমন তথ্য উঠে এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামা বিশ্লেষণে। একই সঙ্গে হলফনামায় মান্নার নামে কোনো ফৌজদারি মামলার তথ্য নেই বলেও উল্লেখ করা হয়েছে।
 
হলফনামা অনুযায়ী, মাহমুদুর রহমান মান্নার বার্ষিক আয় ৯ লাখ ৬৮ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৩০ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকা। বিপরীতে তার স্ত্রী মেহের নিগারের বার্ষিক আয় ১০ লাখ ৫৩ হাজার ৭০৭ টাকা এবং সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকা। আয়কর হিসেবে মান্না দিয়েছেন ৫৫ হাজার ২০০ টাকা এবং তার স্ত্রী দিয়েছেন ৪৪ হাজার ২১৪ টাকা।
 
হলফনামায় উল্লেখ করা হয়েছে, মাহমুদুর রহমান মান্নার পিতা মৃত আফসার উদ্দিন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক, পেশা ব্যবসা এবং বয়স ৭৪ বছর। তিনি ঢাকার গুলশানে বসবাস করেন। তার নামে কোনো ফৌজদারি বা অন্য কোনো মামলা নেই।
 
অস্থাবর সম্পদের হিসাবে মান্নার নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১৫৯ টাকা। তার স্ত্রীর নগদ অর্থ ২৭ লাখ ৩০ হাজার ৩৯৭ টাকা। স্ত্রীর নামে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে ৩৮ লাখ টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে ৪ লাখ ৪১ হাজার ২০৭ টাকা। স্ত্রীর বাড়ি ভাড়া বাবদ আয় দেখানো হয়েছে ৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। মান্নার নিজ নামে যানবাহনের মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে, স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে এক কোটি ১২ লাখ টাকার বেশি।
 
স্থাবর সম্পদের হিসাবে মান্নার একটি বাড়ির মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ শতক জমির মূল্য ১০ লাখ টাকা দেখানো হয়েছে। এসব স্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় দুই কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
 
হলফনামায় মান্না দাবি করেছেন, তার কোনো দায় বা সরকারি পাওনা নেই। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার নামে ২২ কোটি টাকার ঋণ রয়েছে, যা ২০২৫ সালের ১০ ডিসেম্বর পুনঃতফসিলীকরণ করা হয়েছে। এই ঋণ পুনঃতফসিলীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
 
এদিকে, হলফনামায় অসংগতি থাকার অভিযোগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাইকালে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ১১ জানুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে মামলাগুলো নিষ্পত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
 
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান