১১ দলীয় জোট ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করব : আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াত-এনসিপির এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করার আশ্বাসও জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, 'যারা ভোট চাইবেন, তাদের অবশ্যই হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। এগারো দলীয় জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলব। আমরা বারবার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না।'

তিনি বলেন, 'গত ১৭ বছর জনগণ নানা নিপীড়ন ভোগ করেছে। বর্তমানে ক্ষমতায় না থাকা একটি দলও একই ধরনের জুলুম চালাচ্ছে। তাই জনগণকে এগারো দলীয় জোটকে বিজয়ী করে গুম, খুন ও জুলুমমুক্ত করতে হবে।'

এদিকে, এনসিপির মুখপাত্র ও নির্বাচন কমিটির সদস্যরা অভিযোগ করেন, বিএনপি এবং অন্যান্য দলীয় নেতারা নারীদের ওপর হামলা চালাচ্ছে, ভোটারদের হেনস্থা করছে এবং দখলবাজ ও চাঁদাবাজদের সমর্থন দিচ্ছে।

মনিরা শারমিন বলেন, 'আপনারা কোন নারী হেনস্তাকারী, ঋণখেলাপী বা বিদেশি নাগরিককে সংসদে পাঠাবেন না।'

পথসভায় অন্যান্য নেতৃবৃন্দও ভোটারদের এগারো দলীয় জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে, জুলাই বিপ্লবের নেতাদের উদাহরণ তুলে দেশের মানুষকে ফ্যাসিস্ট শক্তি থেকে মুক্ত করার জন্য ভোটের গুরুত্ব বোঝানো হয়।

পদযাত্রা ও পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, তাহসিন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ ও যুবশক্তির প্রধান সংগঠক ফরহাদ সোহেল উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা