আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার এক ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে হয়তো তার ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমীর।

ডা. শফিকুর রহমান বলেন, 'এখনো মায়েরা ঘরের ভেতরে নিরাপদ নন, ঘরের বাইরে চলাচলেও নিরাপদ নন, এমনকি কর্মস্থলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজি ও মামলাবাজির ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই বাংলাদেশ কি সবাই চেয়েছিল?'

তিনি আরও বলেন, 'রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিংবা তাদের সন্তানরা আজও সমাজে উপস্থিত। আমি নিজেও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার যে ভাই জীবন দিয়েছেন, এমন বাংলাদেশের চিত্র দেখলে আমি বিশ্বাস করি, তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিতেন না।'

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার পেছনে অসৎ নেতৃত্বকে দায়ী করে জামায়াত আমীর বলেন, 'নির্বাচন এলে নেতারা পীর-দরবেশের মতো মানুষের কাছে আসেন, উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।'

ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, 'ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। সে কারণেই ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীর কর্মীরা ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে।'

ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।

জেলা জামায়াত আমীর মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান সিলেট জেলার চারটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপা ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমির মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা