আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেইমারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে জাতীয় দলের জার্সিতেও ইতি টানার ঘোষণা দিয়েছেন নেইমার। অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ আসর। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর নিজেই সেই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। জাতীয় দলের জার্সিতে তিনি করেছেন ৮০ গোল, যা ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। ২০২২ বিশ্বকাপে তিনি পেলের গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোল করার পরই জাতীয় দলকে বিদায় জানান এই তারকা।

ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি নেইমারের। তবু জাতীয় দলের হয়ে শূন্য হাতে বিদায় নিচ্ছেন না তিনি। ২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

কোপা আমেরিকায় নেইমারের সর্বোচ্চ সাফল্য ২০২১ সালের ফাইনালে খেলা। তবে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যায়।

বিশ্বকাপে ব্রাজিলকে একবার সেমিফাইনালে উঠতে দেখলেও সেই ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি নেইমার। পরবর্তী দুটি আসরে দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান। আর এবারের বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। সেই সঙ্গে শেষ হয়ে গেল ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের বর্ণাঢ্য পথচলা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে