বিশ্বকাপে স্বপ্নভঙ্গ , দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিসরের ফুটবলাররা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন মিশরের ফুটবলাররা। টুর্নামেন্ট থেকে হৃদয়ভাঙা বিদায় নিলেও দেশের মানুষের কাছে মোহাম্মদ সালাহ, মোস্তফা জিকোসহ পুরো দল এখন জাতীয় বীর।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার বিশ্বকাপ যাত্রা শেষ করে দেশে ফেরে মিশর দল। তাদের স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমর্থকদের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি, যেখানে লেখা ছিল ‘ধন্যবাদ’। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসার জবাব দেন তারা।

মিশরের ফুটবল ইতিহাসে এবারই সবচেয়ে সফল বিশ্বকাপ অভিযান উপহার দিয়েছে দলটি। চারবারের চেষ্টায় প্রথমবার বিশ্বকাপে জয় পাওয়ার পাশাপাশি প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয় আফ্রিকার দলটি।

গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিশর। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় হোসাম হাসানের দলকে।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে হার মানে মিশর। তবু দেশের ফুটবলে নতুন ইতিহাস গড়ায় দেশে ফিরেই বীরের সম্মান পান খেলোয়াড়রা।

সংবর্ধনায় সমর্থকদের হাতে দেখা যায় প্রধান কোচ হোসাম হাসানের পোস্টার, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের জন্যও তাকে সম্মান জানান ভক্তরা।

এদিকে, দল দেশে ফেরার আগেই কোচ হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর হোসামের অধীনে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়