বিশ্বকাপের প্রথম গোল প্রবাসীর পায়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অপেক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটিতে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর উদ্বোধনী ম্যাচেই দেখা মিলেছে টুর্নামেন্টের প্রথম গোলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোকে এগিয়ে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হুলিয়ান কিনিয়োনেস। তবে বিশেষ দিক হলো, জন্মসূত্রে তিনি মেক্সিকান নন; তার শিকড় কলম্বিয়ায়।

ম্যাচের নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান মেক্সিকোর এরিক লিরা। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিনি আক্রমণ সাজান। পরে বল পেয়ে দারুণ দক্ষতায় গোলরক্ষক রনউইন উইলিয়ামসকে পরাস্ত করে বল জালে পাঠান কিনিয়োনেস। তার এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা এবং এবারের বিশ্বকাপ পায় প্রথম গোলের দেখা।

মেক্সিকোর হয়ে ইতিহাস গড়া এই উইঙ্গারের গল্পটিও বেশ ব্যতিক্রমী। কিনিয়োনেস কলম্বিয়ায় জন্মগ্রহণ করলেও ২০১৬ সাল থেকে মেক্সিকোয় পেশাদার ক্লাব ফুটবল খেলছেন। একসময় তিনি কলম্বিয়ার বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্বও করেছেন। পরে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার লক্ষ্য নিয়ে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন।

বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা নিয়ে একসময় মেক্সিকান ফুটবলে বিতর্ক ছিল। তবে মেক্সিকান ফুটবল ফেডারেশন স্পষ্টভাবে জানিয়ে দেয়, যাদের মেক্সিকোর নাগরিকত্ব রয়েছে, প্রয়োজনীয় ফুটবল দক্ষতা আছে এবং দেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের বিভাজন করা হবে না।

ফেডারেশনের সেই আস্থার প্রতিদানই যেন দিলেন কিনিয়োনেস। যে দেশে তার পেশাদার ক্যারিয়ারের বিকাশ ঘটেছে, সেই দেশের জার্সিতেই বিশ্বমঞ্চে এনে দিলেন স্মরণীয় এক মুহূর্ত। তার পা থেকেই লেখা হলো ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলের ইতিহাস। একই সঙ্গে কনকাকাফ অঞ্চলের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম গোল করার কীর্তিও গড়লেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে