বঙ্গভবনের কর্মকর্তার জামিনে জামায়াতের উদ্বেগ, গোপন বৈঠক ও হুমকির অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিভিন্ন আসনে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গোপন বৈঠক, হুমকি ও ধমকের ঘটনা ঘটছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, সিলেট-১ আসন ও কক্সবাজারে জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রার্থীদের সঙ্গে ধমকের সুরে কথা বলেছেন এবং গোপন বৈঠক করেছেন—এমন তথ্য তাদের কাছে রয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তাদের প্রসঙ্গে অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, সারা দেশে দায়িত্বপ্রাপ্ত অনেক প্রিসাইডিং কর্মকর্তাকে কতিপয় প্রভাবশালী কর্মকর্তা হুমকি ও চাপের মধ্যে রাখছেন। পাশাপাশি বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা তুলে ধরা হয়, যার মধ্যে ঢাকা-১ আসনের বিষয়টি উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে—এমন তথ্যের কথাও জানান তিনি। একই সঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ওই কর্মকর্তার মুক্তির দাবিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও উল্লেখ করেন জুবায়ের।

তিনি বলেন, 'এসব ঘটনা ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা এবং বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে।'

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনার নিন্দা জানানো হয়।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অ্যাডভোকেট জুবায়ের বলেন, 'সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় ব্যবসায়ী, শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভুক্তভোগী হচ্ছেন।'

তিনি আরও জানান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে। যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকে দেশীয় ও বিদেশি—এমনকি আমেরিকান অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, 'এসব ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত। ময়মনসিংহের ভালুকার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

এদিকে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে ‘স্ক্রিপ্ট’ সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বিশ্বস্ত সূত্র থেকে তারা এ তথ্য পেয়েছেন।

তিনি আরও বলেন, 'আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং কোনো স্বাভাবিক ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গেও সম্পৃক্ত।'

এ বিষয়ে তাদের কাছে তথ্য-উপাত্ত রয়েছে এবং সময়মতো সব প্রকাশ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা