ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধেই তাদের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'ঢাকা-৮ আসনে প্রতি স্তরে স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হলে অবকাঠামোগত পরিবর্তন জরুরি। কিন্তু কেউ কেউ সিস্টেম পরিবর্তন না করে পুরোনো ব্যবস্থার নব্য পাহারাদার হতে চায়।'

তিনি অভিযোগ করে বলেন, 'আমরা কাউকে উসকানি দেইনি। আমি কোনো বিএনপি নেতার পায়ে পা দেইনি। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়েছিলাম, কিন্তু তারাই এসে আমাদের কাজে বাধা দিয়েছে।'

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, তারা সহানুভূতির রাজনীতি করেন না। সিমপ্যাথির রাজনীতি করলে রাস্তায় গিয়ে শুয়ে পড়তেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা