চার দশক পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ব্রাজিলিয়ান ফুটবল মানেই ছন্দ, সাম্বা জাদু আর মাঠ কাঁপানো ‘দশ নম্বর’ জার্সির জাদুকর। পেলে, লিভেলিনো, জিকো, রিভালদো এবং রোনালদিনহো থেকে শুরু করে আধুনিক যুগের নেইমার জুনিয়র বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের দশ নম্বর জার্সি সবসময়ই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

তবে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ফুটবলবিশ্ব সাক্ষী হচ্ছে এক বিরল দৃশ্যের। দীর্ঘ চার দশক পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ‘দশ নম্বর’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।

সবশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দশ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে হঠাৎ তীব্র শারীরিক সমস্যায় পড়েন ব্রাজিলের তৎকালীন প্রাণভোমরা ও কিংবদন্তি জিকো। ফলে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল সেলেসাওদের।

১৯৮৬ সালের পর কেটে গেছে দীর্ঘ চার দশক। এর মধ্যে ১৯৯০ থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের প্রথম ম্যাচেই ব্রাজিলের একাদশে প্রথাগত দশ নম্বর জার্সিধারী কোনো না কোনো তারকা ছিলেন।

কিন্তু এবার কোচ কার্লো আনচেলত্তির নতুন কৌশল এবং চোটের কারণে নেইমারের অনুপস্থিতিতে আজকের একাদশে এমন কোনো ফুটবলার নেই যিনি ঐতিহাসিক দশ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন।

ট্যাকটিক্যাল কারণ হোক বা ইনজুরির ধাক্কা—চার দশক পর ব্রাজিলের ফুটবল ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে