জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে হেফাজত আমির বলেন, সব মুসলমানকে জানিয়ে দিতে হবে যে জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নয়, বরং হারাম।

এ সময় সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, তাঁকে সামনে রেখে মওদুদির জামায়াতের বিরুদ্ধে জিহাদ চলছে। তিনি বলেন, নির্বাচন তিনি বোঝেন না, এটিকে তিনি জিহাদ হিসেবেই দেখেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে এবং ইমানের মূল ক্ষতিগ্রস্ত হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও উল্লেখ করেন।

এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা