‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে মানুষ আর্জেন্টিনাকে মনে রাখুক: স্কালোনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনি এখন দাঁড়িয়ে আছেন নতুন ইতিহাসের সামনে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি এখন আর্জেন্টিনার সামনে।

তবে শিরোপার চেয়েও বড় কিছু রেখে যেতে চান আলবিসেলেস্তে কোচ। তার ইচ্ছা, ফুটবল বিশ্ব যেন আর্জেন্টিনাকে শুধু ট্রফি জয়ী দল নয়, বরং কখনো হার না মানা একটি দল হিসেবে মনে রাখে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের এই প্রত্যাশার কথা জানান স্কালোনি। তিনি বলেন, দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মানুষের ভালোবাসার জন্যই ফুটবল খেলেন।

স্কালোনি জানান, ১০ বছর বয়সী এক আর্জেন্টাইন ভক্তের আবেগঘন বার্তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মতে, এমন ভালোবাসা ও দলের প্রতি বিশ্বাসই সবচেয়ে বড় অর্জন।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দাপট দেখালেও নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখে পড়েছে আর্জেন্টিনা। তবে সব বাধা পেরিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন স্কালোনি। সুইস দলকে প্রশংসা করে তিনি বলেন, তাদের বিশ্বকাপে দীর্ঘ ইতিহাস রয়েছে এবং শারীরিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে।

বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়