আ.লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৭:৫০
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তাঁর পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুদকের চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিপ্লব বড়ুয়ার পাশাপাশি যাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন তাঁর ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।

আদালতে দুদকের পক্ষে করা আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন, ঘুষ লেনদেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের মানিলন্ডারিং ও অনুসন্ধান টিম-৩-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের নামে এবং তাদের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান করা হচ্ছে।

দুদকের ভাষ্য, অনুসন্ধানাধীন অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহসহ আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে চলে গেলে অনুসন্ধান ও পরবর্তী আইনি প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কা থাকায় অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

দুদকের আবেদন শুনানি শেষে আদালত বিপ্লব বড়ুয়া, তাঁর ভাই, স্ত্রী এবং ভাইয়ের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তারা দেশের বাইরে যেতে পারবেন না।

দুদক জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট