মাক আলিস্তারের গোলে লিড, নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার। এর আগে নবম মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন মাক আলিস্তারের উদ্দেশে। লিভারপুলের এই মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত হয় সুইজারল্যান্ড।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটেই লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার।

এর আগে নবম মিনিটেই গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন মাক আলিস্তারের উদ্দেশে। লিভারপুলের এই মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত হয় সুইজারল্যান্ড।

সেই কর্নার থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। প্রথম কর্নার প্রতিহত হওয়ার পর আবারও কর্নার নেন মেসি। কাছের পোস্টে উড়ে এসে দুর্দান্ত উচ্চতায় লাফিয়ে মানুয়েল আকাঞ্জিকে টপকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মাক আলিস্তার। গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না।

এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের অনন্য মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি