মরক্কোর একাদশের ফুটবলার ১১ জনই জন্মসূত্রে বিদেশি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফিফার নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের দলে ভেড়ানোর যে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল দেশটি, তাতে তারা পুরোপুরি সফল। ব্রাজিলের বিপক্ষে দলটি এমন একটি একাদশের নামিয়েছে, যার প্রতিটি ফুটবলারই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন।

গত রোববার ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক একাদশের চারজন ফুটবলার ফ্রান্স, তিনজন স্পেন, দুজন বেলজিয়াম, একজন নেদারল্যান্ডস এবং একজন কানাডায় জন্মগ্রহণ করেছেন। দলের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদ এবং গোলকিপার ইয়াসিন বোনোর জন্ম মন্ট্রিলে।

নিজেদের দেশের একাডেমির ওপর খুব বেশি নির্ভর না করে স্কাউটিংয়ের মাধ্যমে ইউরোপজুড়ে প্রতিভা অন্বেষণ চালিয়েছে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন। এর ফলে দলটির পুরো খোলনলচেই বদলে গেছে। বর্তমান ২৬ সদস্যের দলের ২০ জনেরই জন্মসনদে মরক্কোর বাইরের দেশের নাম লেখা রয়েছে।

চমৎকার বোঝাপড়ায় গড়া এই অনন্য দলটি বিশ্বকাপে তাদের গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচেই কঠিন এক অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে আসরের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে লড়ে তারা ১-১ গোলে একটি দারুণ ড্র আদায় করে নেয়। ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির এক চমৎকার ফিনিশিংয়ে অনায়াসে এগিয়ে যায় আন্ডারডগ মরক্কো।

তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। ডি-বক্সের ভেতর দারুণভাবে বল কেটে ভেতরে ঢুকে এক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। যা আটকানো গোলকিপারের পক্ষে অসম্ভব ছিল।

এরপর ম্যাচটি দুপক্ষের মধ্যেই তুমুল লড়াইয়ে রূপ নেয়। পুরো ম্যাচে দুই দল মিলে মোট ২৭টি শট নেয়, যার ফলে মরক্কোর গোলকিপার বোনো এবং ব্রাজিলের আলিসন বেকারকে বেশ কিছু দুর্দান্ত সেভ করতে হয়। ম্যাচের দ্বিতীয়অর্ধে ব্রাজিলের প্রচণ্ড চাপ সামলে মরক্কোর সুশৃঙ্খল রক্ষণভাগ শেষ পর্যন্ত টিকে থাকে এবং মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে।

ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশ: ইয়াসিন বোনো (মন্ট্রিল), নুসাইর মাজরাউই (লাইডারডর্প), ইসা দিওপ (তুলুজ), শাদি রিয়াদ (পালমা), আশরাফ হাকিমি (মাদ্রিদ), নিল এল আয়নাউই (ন্যান্সি), আইয়ুব বুয়াদ্দি (সানলিস), শেমশাদিন তালবি (সামব্রেভিল), বিলাল এল খানুস (মোলেনবেক), সমীর এল মুরাবিত (স্ট্রাসবার্গ), ইসমায়েল সাইবারি (তেরাসা)।

সূত্র: টি স্পোর্টস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে