নেইমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কে এই জাপানি স্ট্রাইকার?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে এক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। তবে এই বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে জাপানি ফুটবলের অন্যতম সম্ভাবনাময় এই ফরোয়ার্ডের সংগ্রাম ও সাফল্যের গল্প।

মাত্র ২১ বছর বয়সেই জার্মান ক্লাব ভলফসবুর্গে জায়গা করে নিয়েছেন শিওগাই। চলতি বছর জাপান জাতীয় দলে অভিষেক হওয়া এই ফরোয়ার্ড গতি, শারীরিক সক্ষমতা ও আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্সের কারণে ইতোমধ্যেই প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর আস্থাভাজন বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তবে শিওগাইয়ের ফুটবলজীবনের পথচলা ছিল প্রচলিত ধারার বাইরে। ২০০৫ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড জাপানের অধিকাংশ ফুটবলারের মতো বয়সভিত্তিক দল পেরিয়ে সরাসরি পেশাদার ফুটবলে আসেননি। উচ্চমাধ্যমিকের শেষ বছর পর্যন্ত তিনি ছিলেন অনেকটাই অপরিচিত। ফুটবলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কেইও বিশ্ববিদ্যালয়ের হয়ে ১০ নম্বর জার্সি পরে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই বদলে দেয় তার ভাগ্য। সেখানে নজর কাড়েন দেশের শীর্ষ ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসের। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই তিনি প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন।

পেশাদার ফুটবলেও দ্রুত নিজেকে মানিয়ে নেন শিওগাই। জাপানের শীর্ষ লিগে অভিষেকের তিন মাসের মধ্যেই প্রথম গোল করেন। এরপর অল্প সময়ের ব্যবধানে ইউরোপে পাড়ি জমান। প্রথমে নেদারল্যান্ডসের এনইসি নাইমেখেনের হয়ে খেলেন। পরে চলতি বছরের জানুয়ারিতে যোগ দেন জার্মানির ভলফসবুর্গে।

শিওগাইয়ের সবচেয়ে বড় শক্তি তার গতি। অনুশীলনে ঘণ্টায় ৩৬ দশমিক ২ কিলোমিটার গতিতে দৌড়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। নিজের গতি আরও বাড়ানোর জন্য বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্প্রিন্টার উসাইন বোল্টের দৌড়ানোর কৌশলও অধ্যয়ন করেছেন এই জাপানি ফুটবলার।

গতি, শক্তিমত্তা ও দ্রুতগতির ড্রিবলিংয়ের কারণে কোচ হাজিমে মোরিয়াসুর আস্থাও অর্জন করেন শিওগাই। মার্চে প্রথমবার জাতীয় দলে ডাক পান এবং অভিষেক ম্যাচেই জয়সূচক গোলে সহায়তা করে নিজের সামর্থ্যের পরিচয় দেন। এবারের বিশ্বকাপে তিনি মূলত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করেন জাপানের কোচ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমারকে নিয়ে মন্তব্য করেন শিওগাই। তিনি বলেন, ‘এটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা ভালো অবস্থায় আছি।’

তবে ব্রাজিলের শক্তি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। শিওগাই বলেন, ‘ব্রাজিল এখনো শক্তিশালী দল। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’

২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে তিনি ফ্রান্স ও আর্জেন্টিনার নাম উল্লেখ করেন। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল আগের মতো অপ্রতিরোধ্য নেই।

শিওগাইয়ের এই মন্তব্য প্রকাশের পর ব্রাজিলে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ান সমর্থক মন্তব্য করেন। এসব মন্তব্যের মধ্যে জাপানিদের উদ্দেশে বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্যও ছিল। পরে বিষয়টি এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়