নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর নতুন করে আলোচনায় এসেছে জাপান। নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দলটির নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একই সঙ্গে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে আছে তারা। অন্যদিকে ‘সি’ গ্রুপে চার পয়েন্ট ও তিন গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।

বর্তমান সমীকরণ অনুযায়ী, ‘সি’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। সেই হিসাবেই সম্ভাব্য নকআউট লড়াইয়ে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও জাপান। অন্য সম্ভাব্য ম্যাচে দেখা যেতে পারে নেদারল্যান্ডস ও মরক্কোকে।

এই সম্ভাব্য লড়াই ঘিরে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জাপানের শৃঙ্খলাবদ্ধ ও ধারাবাহিক খেলায় প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের শঙ্কাও প্রকাশ করেছেন।

এক সমর্থক সামাজিক মাধ্যমে লিখেছেন, জাপানের সবচেয়ে বড় শক্তি হলো ম্যাচের শেষ মুহূর্তেও আক্রমণাত্মক খেলা বজায় রাখা, যা তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। আরেকজন মন্তব্য করেছেন, জাপানের অগ্রগতি উপভোগ্য হলেও তাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না।

অন্যদিকে কিছু সমর্থক মনে করছেন, ব্রাজিলের জন্য জাপান কিংবা নেদারল্যান্ডস—দুই দলই কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। তাদের ভাষায়, নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়, প্রতিটি ধাপেই ব্রাজিলকে ভুগতে হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে