নরওয়ে নামের বাধা, ইতিহাসে একবারও জিততে পারেনি ব্রাজিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার কঠিন এক চ্যালেঞ্জ। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় প্রতিপক্ষ নরওয়ে যে দলের বিপক্ষে ইতিহাসে এখনো কোনো জয় নেই সেলেসাওদের। নকআউট পর্বে দুই দলের প্রথম সাক্ষাতের আগে তাই অতীতের পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম ম্যাচটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

শেষ বত্রিশে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে পরের পর্বে উঠেছে নরওয়েও। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটে জায়গা নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে। ফলে নরওয়ের বিপক্ষে এখনো জয়হীন ব্রাজিল।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই অনুষ্ঠিত হয় ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে কিয়েতিল রেকদালের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে। এরপর ২০০৬ সালে সর্বশেষ দেখায় ১-১ গোলে ড্র করে দুই দল। তারপর আর তাদের মুখোমুখি হওয়া হয়নি।

বর্তমান নরওয়ে দলের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৬০-এ উন্নীত করেছেন এই তারকা ফরোয়ার্ড। তার সঙ্গে আক্রমণভাগে আছেন ছন্দে থাকা আন্তোনিও নুসা।

অন্যদিকে ব্রাজিলের আক্রমণে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং অভিজ্ঞ নেইমার। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসে উজ্জীবিত কার্লো আনচেলত্তির দল। এবার তাদের লক্ষ্য শুধু কোয়ার্টার ফাইনালে ওঠাই নয়, নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়হীনতার রেকর্ডও ভাঙা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার