অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। 

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় মেহেদি হাসান মিরাজের দল।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। জেভিয়ার বার্টলেট খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দুজনই নেন ৩টি করে উইকেট। তানভির ইসলাম শিকার করেন ২ উইকেট।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। শুরুতেই উইকেট হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ৮৬ রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুজনই করেন ৪২ রান করে।
শেষদিকে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪০ এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অপরাজিত ২২ রানে ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস লিখল বাংলাদেশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে