পেনাল্টি মিসের আক্ষেপ ভুলে ইতিহাস গড়লেন এমবাপ্পে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

পেনাল্টি থেকে গোল করতে না পেরে প্রথমার্ধে হতাশ করেছিলেন সমর্থকদেরতবে বিরতির পর দুর্দান্ত এক গোলে সব আক্ষেপ মুছে দেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেতার অনবদ্য গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্সএকই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নতুন কীর্তিও গড়েন এই তারকা ফরোয়ার্ড

বৃহস্পতিবার (৯ জুলাই) বস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ম্যাচের ৬০তম মিনিটে গোলটি করেন এমবাপ্পে। ডি-বক্সের সামনে বল পেয়ে প্রথমে কিছুটা সময় নেন তিনি। এরপর মরক্কোর ডিফেন্ডার ইসা জিওপকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। তার সেই গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে ফরাসি শিবির।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের অষ্টম গোল। পাশাপাশি রয়েছে দুটি অ্যাসিস্ট। ফলে এবারের আসরে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার সরাসরি অবদান দাঁড়িয়েছে ১০টিতে।

এই কীর্তির মাধ্যমে ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুইটি ভিন্ন বিশ্বকাপে অন্তত ১০টি করে গোলে সরাসরি অবদান রাখার নজির গড়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি করেছিলেন আট গোল এবং দুটি অ্যাসিস্ট।

ব্যক্তিগত অর্জনেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচ খেলেই তার গোলসংখ্যা পৌঁছেছে ২০-এ। তুলনামূলকভাবে লিওনেল মেসির ২১টি বিশ্বকাপ গোল করতে খেলতে হয়েছে ৩১টি ম্যাচ।

এদিকে এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও উঠে এসেছেন এমবাপ্পে। তার গোলসংখ্যা এখন আট। সমান আট গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ পর্যন্ত জমে উঠেছে ফুটবিশ্বের দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার