ঠাকুরগাঁও জামায়াত নেতার ব্যাগ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। তিনি যে ব্যাগে টাকা বহন করছিলেন, সেই ব্যাগ থেকে গণনার পর মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশের ধারণা, প্রথমে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।

পুলিশ জানায়, বিমানবন্দর নিরাপত্তা চেকের সময় তার লাগেজ তল্লাশি করা হলে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি টাকা উদ্ধারের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বিপুল নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, 'উদ্ধার হওয়া টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়। এটি বেলাল উদ্দিনের গার্মেন্টস ব্যবসার টাকা। ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।'

এদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা