পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান; সাতটি সমস্যা সমাধানের আশ্বাস তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা, যানজটসহ সাতটি প্রধান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ মিনিটে সভাস্থলে পৌঁছান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, পথে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় লেগেছে।

উত্তরার সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, 'নিয়মিত বিল পরিশোধের পরও মানুষ গ্যাস ও পানির সংকটে ভুগছে। এ সংকট শুধু উত্তরায় নয়, সারা দেশেই রয়েছে। দীর্ঘদিন নতুন গ্যাসকূপ অনুসন্ধান বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।'

সংকট নিরসনের মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান।

চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, 'উত্তরার মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল। বিএনপি সরকার গঠন করতে পারলে এ এলাকায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।'

পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাধার খননের ওপর জোর দিয়ে তিনি বলেন, 'খাল শুকিয়ে যাওয়ায় পানির সমস্যা তীব্র হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে শুধু উত্তরায় নয়, সারা দেশের পানি সংকট ও বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হবে।'

যানজট প্রসঙ্গে তিনি বলেন, 'এটি শুধু উত্তরার নয়, পুরো ঢাকার সমস্যা। যানজট নিয়ন্ত্রণে বিএনপির একটি সমন্বিত পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তারকে ভয়াবহ সামাজিক সমস্যা উল্লেখ করে বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করছে—এটি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'উত্তরাসহ সারা দেশে অল্পশিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করা গেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব।'

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, 'গত ১৬–১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এসব অধিকারের পক্ষে দাঁড়াতে গিয়ে অনেক পরিবার স্বজন হারিয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহে উত্তরার মানুষের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'

সমাবেশে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে তিনি পারস্পরিক দোষারোপ এড়িয়ে জনগণের কষ্ট লাঘবে বাস্তবসম্মত পরিকল্পনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে খুন ও গুমের শিকার পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা