সমর্থনের জোয়ার দেখে একটি দল ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জনসমর্থনের জোয়ার দেখে একটি রাজনৈতিক পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালেই রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রোড শো করেন।

নাহিদ ইসলাম বলেন, 'আমরা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলব, আর ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ বলব। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিনে সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।'

তিনি আরও বলেন, 'এবারের নির্বাচন ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ। গণ-অভ্যুত্থানে ছাত্র, জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।'

নাহিদ বলেন, '১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমি জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে।'

ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যার কথা উল্লেখ করে এগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা