টানা সপ্তমবার সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
৫ নভেম্বর, ২০২৬ ১৫:১১:৪৪

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে আবারও থাকছেন অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। ২০২৭-২৮ সেশনের জন্য দলটির জেলা শাখার আমির হিসেবে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। জেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে এ দায়িত্ব পেয়েছেন শাহিনুর আলম।

গত ২২ অক্টোবর সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকার দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন সম্মেলনে আমির নির্বাচনের ভোটগ্রহণ হয়। পরে ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরদের ফলাফল অনুমোদন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত জেলা আমির হিসেবে শিগগিরই শপথ নেবেন শাহিনুর আলম।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় শাহিনুর আলম ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পর জেলা জামায়াতের সেক্রেটারিসহ সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১৪-১৫ সেশনে প্রথমবার সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত হন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করে আসছেন। এবারও নির্বাচিত হওয়ায় ২০২৭-২৮ সেশনেও জেলা সংগঠনের নেতৃত্বে থাকছেন তিনি।

দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ছিলেন শাহিনুর আলম। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তাঁর ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং দীর্ঘদিন কারাভোগ করেন তিনি।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহিনুর আলম। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী