বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে কর্মসূচি

ম
মো:রুহুল (সুনামগঞ্জ প্রতিনিধি)
৫ নভেম্বর, ২০২৬ ১৫:২৮:১৭

পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এসব কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা বক্তব্য দেন।

মুক্তিযোদ্ধার সন্তান বিলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জামালগঞ্জের সাবেক কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, ছাতকের সাবেক কমান্ডার তোতা মিয়া, দোয়ারাবাজারের সাবেক কমান্ডার সফর আলী, তাহিরপুরের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এবং শান্তিগঞ্জের সাবেক কমান্ডার আতাউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওবায়দুর রহমান কুবাদ ও আশরাফুল ইসলাম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন। পিরোজপুরে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনাকে তাঁরা মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করেন।

বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের অসম্মান বা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী