সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা পলাশ গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৮:২৪:০৬
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে এক নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ আলী (৩০) দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

পুলিশের তথ্যমতে, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি বেসরকারি সংস্থায় চাকরি করার সুবাদে ২৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পলাশ আলীর পরিচয় হয়। তারা একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা সংগ্রহ করে ফেরার সময় ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে পলাশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটির শুনানি ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পলাশ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এদিকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংগঠনিক অবস্থান জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু জানান, বিষয়টি তানোর উপজেলার দায়িত্বশীল নেতাদের জানানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন