দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। এর আগে তিনি সংস্থাটির পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হওয়া কর্মকর্তাদের তালিকায় তিনি সপ্তম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদোন্নতির বিষয়টি জানা গেছে।
দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে এর আগে পরিচালক পদ থেকে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোহাম্মদ মোরশেদ আলম।
১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দিয়েছিলেন মোরশেদ আলম। একই ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সংস্থাটিতে দায়িত্ব পালনের পর পরিচালক থেকে মহাপরিচালক পদে উন্নীত হলেন তিনি।
সদ্য সংবাদ/এসএস