গাজীপুরে ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১০:০১:৪৩
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রভাব কাটেনি গাজীপুরের পোশাকশিল্পে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও জেলার ২৬টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এ ছাড়া শ্রমিকদের অনুপস্থিতির কারণে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে ২৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে, ভোগড়া এলাকার পাঁচটি কারখানায় সকালে শ্রমিকরা কাজে না আসায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ দলবদ্ধভাবে এলাকা ত্যাগ করার সময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকজন শ্রমিককে সড়কের পাশ ও বিভিন্ন অলিগলির প্রবেশমুখে অবস্থান নিতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক