সাবেক এমপি রতনের বাড়িতে পুলিশের অভিযান, পিএস আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭:০৫
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ নামের বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে (৫৭) আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত সোয়া ১টার দিকে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ‘হাওর বাংলা’ বাড়িতে অভিযান চালানো হয়।

ধর্মপাশা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টার দিকে পুলিশ খবর পায়, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে বাবুল আক্তারকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চলা, ছোট-বড় ১৫টি ইটের টুকরা এবং বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক বাবুল আক্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন