রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারীদের জন্য একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানটি স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ৯ নভেম্বর সরকারি মঞ্জুরি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারের সম্মতির কথা জানানো হয়েছে। একই সঙ্গে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলবাড়িয়ায় বর্তমানে সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। এবার সেখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ায় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার পথ তৈরি হলো।
সদ্য সংবাদ/এজে