ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৭:২৮:৩৮
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক দুজনের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। সোহেল যশোর কোতোয়ালী থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। আর মোরসালিন বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ী মো. কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে তাঁর।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দোকানে কাজ করার সময় দুই ব্যক্তি সেখানে উপস্থিত হন। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরান। এরপর তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর কাশেমের স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁর মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ অনুসন্ধান শুরু করে এবং অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

ওসি আব্দুল আলিম বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান