মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০২:৫১:০১
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল রাফি। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পরে বিক্ষোভের ওই ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন আল রাফি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী