গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আকাশে ড্রোন ও মাঠে এপিসি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১১:০৮:০১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে ড্রোন ও সাঁজোয়া যান এপিসি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের দায়িত্ব বণ্টন করা হবে। স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের সময় সদস্যরা পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করবেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকবেন তাঁরা।

বার্তায় আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায়ও বিজিবি প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ