ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ম
মোঃ আনোয়ার হোসেন আরিফ (ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি)
১৭ নভেম্বর, ২০২৬ ১৯:৫০:৫০
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি মামলার তদন্তের সূত্র ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহম্মদ আলী (৪৯) এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।

পুলিশ জানায়, আহম্মদ আলী উপজেলার বাগভান্ডার (সোনাতলী) এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দায়ের করা ২০২৫ সালের ২৫ মে তারিখের ১৬ নম্বর মামলার তদন্তে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯(৩), ১০ ও ১৩ ধারায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, আয়নাল হক ওরফে ঝন্টু দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার এজাহারে তিনি অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ ছিলেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের কুড়িগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন