শেরপুরে ৬ হাজার ৫৮০ যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ম
মো. রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
১৭ নভেম্বর, ২০২৬ ২০:২০:৩৮
ছবি: সদ্য সংবাদ

বেকার ও কর্মসংস্থানের বাইরে থাকা তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলা এবং শ্রমবাজারে যুক্ত করার লক্ষ্যে শেরপুরে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার তিন উপজেলার ৬ হাজার ৫৮০ জনকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রমের আওতায় আনার তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ কর্মশালার আয়োজন করে CARE Bangladesh। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

আয়োজকরা জানান, শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার মোট ৬ হাজার ৫৮০ জন সুবিধাভোগীকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে কারিগরি প্রশিক্ষণ, সমন্বিত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া শ্রমবাজারের চাহিদা যাচাই, ট্রেড ম্যাপিং, SEB ও EDT প্রশিক্ষণসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রাধিকার ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। প্রশিক্ষণ কার্যক্রম যেন যথাযথ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, CARE Bangladesh-এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

কর্মশালায় প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো