দুর্নীতির অভিযোগ ঘিরে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ২০:৩৩:০০
ছবি: সংগৃহীত

বিরোধী দলের দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁর পাশাপাশি ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মনতসামের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট খুরেলসুক ও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। এর পরিপ্রেক্ষিতেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট।

খুরেলসুক উখনা বলেন, সত্য উদ্‌ঘাটনের স্বার্থে বিরোধী দল তাঁর পদত্যাগ দাবি করেছে। এ বিষয়ে তিনি একমত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সম্মান পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া খুরেলসুক অভিযোগগুলোকে তাঁর পদমর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর হতে হলে ১২৬ সদস্যের এককক্ষবিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: রয়টার্স

​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি