সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে অগ্নিসংযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৩২:০৩
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন।

এ সময় গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে একই ধরনের একটি মিছিল নিয়ে নগরের মুন্সেফবাড়ি এলাকায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান বিক্ষোভকারীরা। সেখানে বাড়ির নিচতলায় থাকা তাঁর ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনেও কাগজ ও কাঠে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১ সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন সদ্য. ১৯ নভেম্বর গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার তথ্য রয়েছে: সংসদে জামায়াত আমির সদ্য. পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান সদ্য. গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. হঠাৎ অচল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক সদ্য. রাজধানীতে চার বাসে আগুন, মিরপুরে আটক ১