ধানের চারা নষ্ট হচ্ছে পোকার আক্রমণে, আগাম সংকটে হাওরের কৃষকরা

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:৩৮:২২
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান চাষের প্রস্তুতি শুরু হতেই নানা প্রতিকূলতার মুখে পড়েছেন কৃষকরা। বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ, বীজ থেকে পর্যাপ্ত চারা না গজানো এবং হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে আসন্ন মৌসুমের ধান উৎপাদন নিয়ে। অনেক কৃষকের বীজতলার চারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সময়মতো ধান রোপণ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তি খরচের আশঙ্কাও তৈরি হয়েছে।

তাহিরপুর উপজেলার শনি ও মাটিয়ান হাওরসহ বিভিন্ন এলাকায় বীজতলার এমন চিত্র দেখা গেছে। কোথাও সবুজ চারার পাতায় পোকা আক্রমণ করছে, আবার কোথাও বীজ বপনের পর প্রত্যাশিত হারে চারা জন্মায়নি। কৃষকদের অভিযোগ, শক্তি-২, সিনজেন্টা ১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ ব্যবহার করেও অনেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না।

তাহিরপুরের বাইরেও জেলার দিরাই, শাল্লা ও সদরসহ বিভিন্ন উপজেলার হাওরাঞ্চলে একই সমস্যার কথা জানিয়েছেন কৃষকরা। চলতি বছর সুনামগঞ্জের ১২টি উপজেলার ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাধারণত নভেম্বর থেকে হাওরের পানি কমতে শুরু করলে জমি প্রস্তুত ও বীজতলা তৈরির কাজ শুরু করেন কৃষকরা। কিন্তু এবার চারা উৎপাদনের প্রাথমিক পর্যায়েই সংকট দেখা দেওয়ায় পুরো আবাদ কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে।

মাটিয়ান হাওরের কৃষক রাশেদ মিয়া জানান, ২০ কেয়ার জমিতে বীজ বপন করেছিলেন তিনি। এর মধ্যে ১২ কেয়ার জমির বীজতলায় পোকা আক্রমণ করেছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করেও পরিস্থিতির উন্নতি হয়নি। আশপাশের অনেক কৃষকের বীজতলাতেও একই সমস্যা দেখা দিয়েছে বলে জানান তিনি।

একই হাওরের কৃষক জমিরুল হকের বীজতলার অর্ধেকের বেশি অংশ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বোরো ধান রোপণের প্রস্তুতি হিসেবে অনেক আশা নিয়ে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু ধান লাগানোর আগেই চারা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন।

অন্যদিকে শনির হাওরের কৃষক হারিস মিয়া জানান, এবার হাওরের পানি অন্য বছরের তুলনায় আগেই নেমে গেছে। ধান চাষের জন্য বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করলেও বীজতলায় কোনো চারা গজায়নি। এতে বীজ কেনা ও জমি প্রস্তুতের খরচ—দুই দিক থেকেই লোকসানে পড়েছেন তিনি।

করচার হাওরের কৃষক লিটন মিয়ার অভিযোগ, সিনজেন্টা ১২০৩ ও ব্র্যাকের শক্তি-২ জাতের বীজে চারা গজানোর সমস্যা বেশি দেখা যাচ্ছে। তিনি জানান, ৯ কেয়ার জমিতে রোপণের জন্য ১২০৩ জাতের বীজ বপন করেছিলেন। কিন্তু যে পরিমাণ চারা জন্মেছে, তা দিয়ে সর্বোচ্চ এক কেয়ার জমিতে ধান রোপণ করা সম্ভব হবে।

তাহিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এবার হাওরের পানি দ্রুত নেমে যাওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে জেলায় এখনো শীতের পূর্ণ প্রভাব পড়েনি। এসব কারণে বীজতলায় পোকার আক্রমণসহ বিভিন্ন সমস্যায় পড়ছেন কৃষকরা।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি কৃষি বিভাগের নজরে রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পোকা দমনে ইনসিপিও ও বেল্ট এক্সপার্ট কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী