ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

আ
আনারুল ইসলাম রানা (কুড়িগ্রাম প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬:২৫
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পণ্যবাহী নসিমন থেকে দুটি বস্তা ফেলে পালিয়ে যান চালক।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদের উপস্থিতিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় কুড়িগ্রামের দিকে যাওয়া একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার আগে দুটি সাদা বস্তা ফেলে যান।

পরে বস্তা দুটি খুলে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল পাওয়া যায়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

ভূরুঙ্গামারী থানার ওসি এম. আর. সাঈদ জানান, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব অলিভ অয়েল দেশে আনা হয়েছিল। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ চলছে। উদ্ধার করা অলিভ অয়েল সাধারণ ডায়েরি (জিডি) মূলে থানায় জমা রাখা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট