শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে একদল শিশুর হাতে এসব খেলার সামগ্রী তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন জানান, শিশুদের হাতে ব্যাডমিন্টন সেট দেওয়ার সময় তাদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তারা একসঙ্গে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, খেলার সামগ্রী যেন শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে শিশুদের বিশেষভাবে উৎসাহিত করেন তারেক রহমান। সবাই মিলে সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। এর মধ্য দিয়ে শিশুদের মধ্যে সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য এবং ভাগাভাগি করে আনন্দ উপভোগের অভ্যাস গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী। এর আগে গত শুক্রবার একই মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের খেলার সামগ্রী বিতরণ করেছিলেন প্রধানমন্ত্রী।
সদ্য সংবাদ/এজে