গোপালগঞ্জ হয়ে চলবে না ঢাকা-সাতক্ষীরা রুটের কোনো বাস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:২৮:১৮
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী বাসের যাত্রা স্থগিত করা হয়। এতে সরাসরি ঢাকা যাতায়াতে দুর্ভোগে পড়েছেন সাতক্ষীরার যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, আপাতত দুই দিন এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতু হয়ে বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাত্রীদের যাতায়াত সচল রাখতে কয়েকটি পরিবহন বিকল্প পথে চলাচল করছে।

পরিবহন মালিকরা বলেন, শনিবার বিকেলে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একই দিনে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া যায়। এসব ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু ব্যবহারকারী অন্তত ১৫টি পরিবহন কোম্পানি বাস চলাচল বন্ধ রাখে।

এ তালিকায় রয়েছে এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, মাস্টার ট্রাভেলস, এন্টারপ্রাইজ, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ কয়েকটি কোম্পানি।

অন্যদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ ফেরিঘাট এবং নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে কিছু বাস চলাচল করছে। ফলে বিকল্প পথে যাতায়াত করছেন জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা।

সাতক্ষীরা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল জানান, আগের রাজনৈতিক অস্থিরতার পর ঝুঁকি নিয়েই শুক্রবার থেকে ১৫টি কোম্পানির বাস চলাচল শুরু হয়েছিল। কিন্তু শনিবার আবার সংঘর্ষের ঘটনা ঘটায় গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও জানান, আপাতত বিকল্প পথে বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী