জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫০:০০
ছবি: সংগৃহীত

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের ১৭ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। হাতে তখনও ছিল ৯ উইকেট।

রান তাড়ায় বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান ওপেনার দিলারা আক্তার। সাথী রানিকে নিয়ে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন তিনি। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। ৪৩ বলে ৪৫ রান করে সাথী ফিরলে ভাঙে এই জুটি।

এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন দিলারা। ৬৮ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। শারমিন অপরাজিত ছিলেন ৬ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩১ রান তুলে ভালো সূচনা করেছিল দলটি। তবে সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন রাবেয়া খান।

পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমো দলের হাল ধরেন। তাঁদের ব্যাটে একশ রানের গণ্ডি পেরোয় জিম্বাবুয়ে। ত্রিপানো ৩০ বলে ৪০ এবং এনকোমো করেন ৩৫ রান।

এ ছাড়া কেলিস এনদোভলুর ব্যাট থেকে আসে ২২ রান। অন্য ব্যাটারদের মধ্যে গুয়ানজো ১১, মাভুঙ্গা ৮ এবং মুতাশা ৩ রান করেন।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনটি উইকেট নেন তিনি। দিশা বিশ্বাস পান দুটি উইকেট। আর রিতুমনি শিকার করেন একটি।

প্রথম ম্যাচে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার পথে এগোল বাংলাদেশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট