রোমে ২০ ইউরোর বিরোধে ছুরিকাঘাতে তিউনিসীয় নাগরিক নিহত

ই
ইতালি প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৬ ২৩:২৬:৩৪

ইতালির রাজধানী রোমের অভিবাসী অধ্যুষিত তরপিনাত্তারা এলাকায় মাত্র ২০ ইউরো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক তিউনিসীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পেরুভীয় নাগরিক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ।

ইতালীয় সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’ (La Repubblica) ও ‘লা ক্রোনাকা দি রোমা’ (La Cronaca di Roma)-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১১টার দিকে রোমের পূর্বাঞ্চলে ভিয়া দি তরপিনাত্তারা ও ভিয়া ফ্রান্সেসকো বারাক্কার সংযোগস্থলে ম্যাকডোনাল্ডসের পাশের একটি বার এবং সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, মাত্র ২০ ইউরো নিয়ে দুই ব্যক্তির মধ্যে প্রথমে বারের ভেতরে এবং পরে রাস্তায় তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে পেরুভীয় নাগরিকটি ধারালো ছুরি দিয়ে তিউনিসীয় ব্যক্তির বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হামলার পরপরই অভিযুক্ত পেরুভীয় নাগরিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ইতালির রাষ্ট্রীয় পুলিশ (Polizia di Stato) দ্রুত সেখানে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। এ সময় ঘটনাস্থল ও আশপাশ থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

তবে আটক দুজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। পাশাপাশি চলছে অভিযান।

এদিকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসীর বসবাস তরপিনাত্তারা এলাকায়। মাত্র ২০ ইউরোর বিরোধে এমন প্রাণঘাতী সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. র‍্যাগিংয়ের দায়ে ইবির ২৬ শিক্ষার্থী বহিষ্কার, আজীবন ৫ জন সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে নিরাপত্তায় মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি সদ্য. এসপির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার সদ্য. গোপালগঞ্জের পুলিশ সুপারকে বদলি করে ফেনীতে পদায়ন সদ্য. রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে সদ্য. শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যোগাযোগ, পুলিশের এসপি গ্রেপ্তার সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত সদ্য. র‍্যাগিংয়ের দায়ে ইবির ২৬ শিক্ষার্থী বহিষ্কার, আজীবন ৫ জন সদ্য. আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে: এমপি জিলানী