আফগানিস্তানের নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ লেখার নির্দেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ১৭:১৪:১৯
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের পরিচয় প্রকাশে নতুন বিধিনিষেধ আরোপের অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে। সরকারি কাগজপত্রে নারীদের আসল নামের পরিবর্তে ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি ও ব্যবস্থাপত্রেও একই নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নারীদের ‘বিবি’ নামে উল্লেখ করতে বলা হয়েছে। ফলে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারীদের ব্যক্তিগত পরিচয় আড়াল করা হচ্ছে।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এ পরিস্থিতিকে নারীদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তাঁর দাবি, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ ও ‘গরু’ বলেও সম্বোধন করা হচ্ছে।

তবে একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশের কথা জানালেও তাঁর দাবি, এখন পর্যন্ত সেটি পুরোপুরি কার্যকর হয়নি।

নারী অধিকার সংগঠন ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবারের আশঙ্কা, বালখে চালু হওয়া এই বিধিনিষেধ ভবিষ্যতে দেশের অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এর আগে বিভিন্ন এলাকায় নারীদের ওপর আরোপ করা একাধিক বিধিনিষেধ পরবর্তী সময়ে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ ক্রমেই সীমিত হয়েছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি অধিকাংশ পেশায় নারীদের কাজ এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও নানা বাধা রয়েছে।

এসব সীমাবদ্ধতার মধ্যেও কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের শিক্ষাদান করছেন। গত ১৭ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনেও এমন উদ্যোগের তথ্য উঠে আসে।

অন্যদিকে, দেশটির প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বলেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

তবে সরকারি ও চিকিৎসা সংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম বাদ দেওয়ার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা। লালাহ ওসমানির মতে, রোগীদের পরিচয় সঠিকভাবে সংরক্ষণ না করা হলে একই নামের একাধিক ব্যক্তির তথ্য গুলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে চিকিৎসা ব্যবস্থাপনাতেও ভুলের আশঙ্কা রয়েছে।

নারীদের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ওসমানি বলেন, আফগানিস্তানে একজন নারীকে তাঁর প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধের অংশ হয়ে দাঁড়িয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর