আ.লীগকে পুনর্বাসনে যোগসাজশ, রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০১:১৬:৫৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তকারীদের প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনসংক্রান্ত তাঁর মোবাইল ফোন থেকে পাঠানো খুদে বার্তার বিষয়েও বারবার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন জাহাঙ্গীর। গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা এ বিষয়ে মুখ খোলেননি।

রোববার (১৫ নভেম্বর) চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপির এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তকারী কর্মকর্তারা নিবিড় জিজ্ঞাসাবাদে তাঁর কাছে জানতে চান, ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এ ধরনের বার্তা কাদের কাছে এবং কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা এসপি জাহাঙ্গীর আলম এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন বলে তদন্ত সংস্থা জানতে পেরেছে। মামলার এজাহারেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। এর মধ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস এবং নেপথ্যের পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল, তা নিবিড়ভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাঁদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ ছাড়া আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা অন্য কোনো ধরনের সহায়তা দিয়ে আসছিলেন, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করার কথা বলা হয়েছে। রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতরে বা বাইরে কোনো সংস্থা কিংবা কুচক্রী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে পুরো ঘটনার রহস্য উন্মোচন সম্ভব হবে বলে রিমান্ড আবেদনে বলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রোববার সন্ধ্যা থেকে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।​


সদ্য সংবাদ/ এআর

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আ.লীগকে পুনর্বাসনে যোগসাজশ, রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. আ.লীগকে পুনর্বাসনে যোগসাজশ, রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর