নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৯:৩৪:০৭
ছবি: সংগৃহীত

এলাকার নাগরিকদের নানা সমস্যা ও ভোগান্তির কথা সরাসরি জানার পাশাপাশি সেগুলোর সমাধানে উদ্যোগ নিতে নতুন ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনের বাসিন্দাদের জন্য রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে স্থাপন করেছেন একটি ‘অভিযোগ বক্স’।

এই ব্যবস্থায় এলাকার যেকোনো নাগরিক লিখিতভাবে নিজের অভিযোগ, পরামর্শ কিংবা প্রত্যাশার কথা জানাতে পারবেন। স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা, উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হয়রানি এবং জনদুর্ভোগের বিষয়গুলো তাঁর নজরে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ বক্সে জমা পড়া বিষয়গুলো মির্জা আব্বাস নিজে পর্যালোচনা করবেন। অভিযোগের ধরন ও গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনের বাসিন্দারা তাঁদের যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি কিংবা উন্নয়নসংক্রান্ত প্রস্তাব নির্দ্বিধায় লিখিতভাবে জমা দিতে পারবেন। প্রতিটি অভিযোগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি মনে করেন, এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ থাকা জরুরি। জনগণের বক্তব্য শোনা এবং তাঁদের সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করাকে নিজের দায়িত্বের অংশ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ঢাকা-৮ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক এলাকায় পরিণত করার লক্ষ্যে নাগরিকদের মতামত ও সহযোগিতা চেয়েছেন মির্জা আব্বাস। তাঁর ভাষ্য, মানুষের অভিযোগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এলাকার ইতিবাচক পরিবর্তনে কাজ করতে চান তিনি।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন