শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু।
এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ জাজিরা ও শরীয়তপুরের বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
সদ্য সংবাদ/ এআর