গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১৩:২২:৩০
ছবি: সংগৃহীত

গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তার মতে, আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িতদের সংবাদ প্রচার সাধারণ মানুষ ইতিবাচকভাবে নেবে না।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশের জন্য সরকার গণমাধ্যমকে চাপ দেয়নি। এমনকি কোনো সংস্থার পক্ষ থেকেও সংবাদ সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়নি বলে দাবি করেন তিনি।

অতীতের পরিস্থিতি তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে অনেক গণমাধ্যম বন্ধ হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবে না বলে আশ্বাস দেন তিনি।

তবে গণমাধ্যমের প্রতি ফ্যাসিবাদকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস চালিয়েছে এবং গণহত্যার পর দেশ ছেড়ে পালিয়েছে, তাদের কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার বিষয়ে জনগণের প্রতিক্রিয়া বিবেচনায় রাখা উচিত।

এ সময় দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী।

​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল সদ্য. গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন সদ্য. গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ শ্রমিকরা সদ্য. শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ সদ্য. ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সদ্য. হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি সদ্য. চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান সদ্য. সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল